প্রতিমাসে আন্দোলন করেই বেতন নিতে হচ্ছে বেক্সিমকোর শ্রমিকদের, আজও অচল সড়ক.
| মালিকদের কেউ না থাকায় এখন বেতন ঠিকমতো পাচ্ছেন না শ্রমিকরা, বাধ্য হয়ে রাস্তায় নামছেন তারা। ছবি: সংগৃহীত |
কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরের সারোবো এলাকায় বেক্সিমকো ইড্রাস্টিয়াল পার্কে বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। বৈষ্যম্য বিরোধী ছাত্র-জনতার অভ্যুথানের পর গত কয়েক মাস ধরে শ্রমিকরা প্রতিমাসেই আন্দোলন করে বেতন আদায় করছে। চলতি মাসেও আশপাশের প্রায় সব কারখানার বেতন ভাতা পরিশোধ করা হলেও চলতি মাসের ১৬ তারিখ হয়ে গেলেও বেক্সিমকোর শ্রমিকরা বেতন পাননি। যার কারনে বেতনের দাবিতে শনিবার সকাল থেকে কারখানার কয়েক হাজার শ্রমিক কারখানার ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে।
পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে কারখানা থেকে কিছু সামনে চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতেই ওই সড়কের উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এতে চরম দুর্ভোগে পড়েন ওই সড়কে চলাচলকারী যাত্রীরা।
শিল্প পুলিশ জানায়, বেক্সিমকো পার্কে স্টাফসহ ৪১ হাজার শ্রমিক কাজ করেন। প্রতি মাসের তাদের বেতনের পরিমাণ হয় ৮০ থেকে ৮২ কোটি টাকা।
শ্রমিকরা জানান, প্রতিমাসের সাত থেকে ১০ তারিখের মধ্যে তাদের বেতন দেয়া হতো। কিন্তু মালিকদের কেউ না থাকায় এখন বেতন ঠিকমতো পাচ্ছেন না। যার কারণে তাদের বাধ্য হয়ে আন্দোলন করতে হয়।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, ঘটনাস্থলে শিল্প পুলিশ ও সোনাবাহিনীর সদস্যরা রয়েছে। তারা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেয়ার জন্য চেষ্টা করছেন।
0 Comments