গাজীপুরে শ্রমিক অসন্তোষ, অ্যামাজন কারখানায় আগুন নিয়ন্ত্রণে।
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪,
| সেনাবাহিনীর সহযোগিতায় আগুন নেভানোর কাজ করে ফায়ার সার্ভিস। |
| সেনাবাহিনীর সহযোগিতায় আগুন নেভানোর কাজ করে ফায়ার সার্ভিস। |
এর আগে, আজ সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে টানা তিনদিনের মতো সড়ক অবরোধ করে আন্দোলন করছিল বেক্সিমকোর কারখানার শ্রমিকেরা। এর জের ধরে গাজীপুর সিটি করপোরেশনের পানিশাইল এলাকায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা আরেকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করে। এ সময় শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত আটজন।
শ্রমিক, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেক্সিমকোর ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা সকাল থেকে গাজীপুর মহানগরীর চক্রবর্তী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ কারণে আশপাশের অন্তত ২০টি কারখানা ছুটি ঘোষণা করা হয়। এ ছাড়া ১ নভেম্বর থেকে পানিশাইল এলাকার ডরিন ফ্যাশন লিমিটেড কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। গতকাল রোববার কারখানা খুলে দেওয়া হলেও দুপুরের পর ছুটি দিয়ে দেওয়া হয়। সোমবার সকালে কাজে যোগ দিতে এসে ডরিন ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকেরা কারখানা অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পান। এ সময় শ্রমিকেরা কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা চন্দ্রা-নবীনগর সড়কের জিরানী এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। একই সময়ে একই সড়কের আলাদা জায়গায় বেক্সিমকো কারখানার শ্রমিকেরাও অবরোধ করে বিক্ষোভ করছিল।
0 Comments