Ticker

6/recent/ticker-posts

Ad Code

একের পর এক দাবি সামাল দিতে বেসামাল অন্তর্বর্তী সরকার

 

একের পর এক দাবি সামাল দিতে বেসামাল অন্তর্বর্তী সরকার।

মহসিন কবির: বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নপূরণের অঙ্গীকার করে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের একের পর এক দাবি সামাল দিতে বেসামাল হয়ে পড়েছে। অন্তর্বর্তী সরকারের ৩ মাস পূর্ণ হলো ৮ নভেম্বর। প্রায় প্রতিদিনই কোন কোন দাবিতে সড়ক অবরোধ করা হচ্ছে। এছাড়া পোশাক শ্রমিকদের তো দাবি আছেই। 

 (১৯ নভেম্বর) বিক্ষোভ করছে তারা। সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরে কমিশন গঠনের দাবিতে দিনভর সড়ক অবরোধর পর সচিবালয়ে অনশনে বসেছেন প্রতিষ্ঠানটির ১৪ শিক্ষার্থী।

গাজীপুর মহানগরীর পানিশাইল এলাকায় একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করেছেন। এ সময় দুই কারখানার শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। এ সময় উত্তেজিত শ্রমিকরা জিরানি বাজারের পাশে অ্যামাজন নিটওয়্যার নামের একটি কারখানায় অগ্নিসংযোগ করেন।

পুলিশ জানায়, বেক্সিমকো কারখানার শ্রমিকরা গত দু’দিনের মতো সোমবার সকাল থেকে চক্রবর্তী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ওই কারখানার কারণে আশপাশের অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এছাড়া গত ১ নভেম্বর থেকে পানিশাইল এলাকার ডরিন ফ্যাশন লিমিটেড কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। রোববার কারখানা খুলে দেয়া হলেও দুপুরের পর ছুটি ঘোষণা করা হয়।

এদিকে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরে কমিশন গঠনের দাবিতে সচিবালয়ে অনশনে বসেছেন প্রতিষ্ঠানটির ১৪ শিক্ষার্থী। একই সময়ে রাজধানীর মহাখালীতে অবস্থিত কলেজের ফটকের সামনের সড়ক অবরোধ করে ফের বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। এতে মহাখালী আমতলী মোড় থেকে গুলশান-১ অভিমুখী সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে।

অনেকদিন ধরেই সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা এবং তিতুমীর বিশ্ববিদ্যালয় কমিশন গঠনেরর দাবি জানিয়ে আসছিল সেই কলেজের শিক্ষার্থীরা। এই দাবিতে বেশ কয়েকবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন তারা। সেই ধারাবাহিকতায় পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তারা অবরোধ কর্মসূচি পালন করে। অন্যদিকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে সরকারের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করতে যান।

চাকরিচ্যুত ৬ রাইফেল ব্যাটালিয়নের সব সৈনিকদের বেতন-ভাতা ও সব সুযোগ সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল করাসহ ৫ দফা দাবি জানিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। সোমবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে ‘২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ডের জের ধরে ৬ রাইফেল ব্যাটালিয়ন জামালপুর, এর নিরপরাধ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের’ দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুরে একাডেমিক ভবন-৩ এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বগুড়া-নগরবাড়ি মহাসড়কে বিক্ষোভ প্রদর্শন করে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এসএম হাসান তালুকদারের কাছে স্মারকলিপি পেশ করেন। এ মানববন্ধন এবং বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। 



Post a Comment

0 Comments