আশুলিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ,
এদিকে সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হয়ে নিহত ব্যক্তি হলেন ম্যাংগো টেক্স লিমিটেডের নামে একটি কারখানার সুইং অপারেটর কাওসার হোসেন খান (২৭)। তাঁর বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জের উপজেলার মধ্য রতনপুর এলাকায়।
আহতরা হলেন, আশুলিয়ার ন্যাচারাল ডেনিমসের শ্রমিক হাবীব, ন্যাচারাল ইন্ডিগো লিমিটেডের মো. নাজমুল হোসেন, মো. ওবায়দুল মোল্লা। এ ছাড়া আহত হয়েছেন রাসেল মিয়া ও নয়ন নামে দুজন শ্রমিক।
সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ মো. ইউসুফ প্রথম আলোকে বলেন, দুপুরে গুলিবিদ্ধ ৫ জনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। গুলিবিদ্ধ বাকি ৪ জনকে ভর্তি করা হয়েছে।
এদিকে আশুলিয়ার জিরাবো এলাকার পিএমকে হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক (প্রশাসন) মো. নাজিম উদ্দীন প্রথম আলোকে বলেন, তাঁদের হাসপাতালে পাঁচজনকে আনা হয়েছিল। এর মধ্যে তিন জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি দুজনের গুলি লাগায় তাদের উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজে হাসাপাতালে অথবা ঢাকায় নিয়ে যেতে বলা হয়।

0 Comments