• Home
  • About
  • Contact
স্বাধীন বাংলা ২৪,
  • Home
  • Features
  • _Multi DropDown
  • __DropDown 1
  • __DropDown 2
  • __DropDown 3
  • _ShortCodes
  • _SiteMap
  • _Error Page
  • Documentation
  • _Web Doc
  • _Video Doc
  • Download This Template

Ticker

6/recent/ticker-posts

Ad Code

Homeমাওলানা সাদকে আনার অনুমতির দাবিতে অবস্থান

মাওলানা সাদকে আনার অনুমতির দাবিতে অবস্থান

TOP ALL NEWS HERE November 18, 2024

 

মাওলানা সাদকে ইজতেমায় আসার অনুমতি দেয়ার দাবি |


মাওলানা সাদকে ইজতেমায় আসতে দেয়ার দাবিতে কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান নিয়েছেন সাদপন্থীরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে সড়কে অবস্থান নেন তারা।

রাজধানীর কাকরাইল মসজিদের সামনে তাবলীগ জামাতের একাংশের অবস্থান। ছবি: সংগৃহীত

জুম্মান সাদিক জ্যাভলিন

১ মিনিটে পড়ুন

জানা যায়, আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদের উপস্থিতি চান তার অনুসরারীরা।

 
কিন্তু মাওলানা সাদের আসার অনুমতি না মেলায় সকালে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করেন। এসময় পুলিশের বাঁধার মুখে পড়ে সড়কে অবস্থান নেন তারা। এ কারণে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
 
সড়কে অবস্থান নেয়া তাবলীগ জামাতের একজন মুরুব্বি সকাল নয়টার দিকে জানান, নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের কথা হয়েছে। তারা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমন্ত্রণ পেয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাত করতে তাদের ১০ জনের একটি জামাত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবে।

তিনি বলেন, ‘মওলানা সাদ সাহেবকে আনার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য আমরা যাচ্ছি। গত সাত আট বছর যাবত আমাদের ওপর অনেক জুলুম অত্যাচার করা হয়েছে। আমাদের আমীরের নামে মিথ্যা অপবাদ দিয়ে উনাকে বাংলাদেশ থেকে দূরে রাখা হয়েছে। আমরা আর কোনো অবস্থাতেই এটা মানতে রাজি না। উনার ব্যাপারে কোনো প্রকার বাধা বিপত্তি আমরা আর মানতে রাজি না।’

তাবলীগ জামাত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

  • Newer

  • Older

TOP ALL NEWS  HERE

Posted by TOP ALL NEWS HERE

You may like these posts

Post a Comment

0 Comments

Social Plugin

nativ

socil 1

Subscribe Us

Most Popular

Facebook

Tags

  • Beximco

Categories

Search This Blog

Powered by Blogger
  • November 202431

Report Abuse

About Me

TOP ALL NEWS HERE
View my complete profile
স্বাধীন বাংলা ২৪,

সত্যের সন্ধানে, মাটি ও মানুষের পাশে,।

Random Posts

60,468

300,160

Popular Posts

Footer Menu Widget

  • Home
  • About
  • Contact Us
Crafted with by TY | Distributed by Theme

Contact form